ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

ধর্ম | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৪:০৬ অপরাহ্ন

banglahour

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জোহরের নামাজের পর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অংশ নেন।

মোনাজাতে দেশের শান্তি-সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে দোয়া করা হয়। 

রাষ্ট্রপতির সচিবরাসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও মিলাদে অংশ নেন।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম