ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বনানীর সুইট ড্রিম হোটেলে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:১৮ পূর্বাহ্ন

banglahour

ঢাকার বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ জানান, সুইট ড্রিম হোটেলে অভিযান চালিয়ে ১৫০০ -এর বেশি বিয়ারের ক্যান, প্রায় ১ হাজার বিদেশি মদ ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও হোটেলটির ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ৩০ জনের একটি দল প্রায় ৬ ঘণ্টার এই অভিযান পরিচালনা করে।

সংস্থাটির পরিচালক তানভির মমতাজ বলেন, মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম