ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৯:৪৭ অপরাহ্ন

banglahour

দেশের বাজারে সোনার দাম প্রথমবারের মতো প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার টাকা ছাড়িয়েছে। এক লাফে ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। তাতে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। স্বর্ণালংকার বিক্রি ও প্রস্তুতের সঙ্গে জড়িত স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। এ কারণে নতুন করে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার থেকে দেশের সব স্থানে কার্যকর হবে। তাতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা।

এর আগে সর্বশেষ ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, সেটিও ছিল দেশের বাজারে সোনার রেকর্ড দাম।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৯৯৮ টাকা। তাতে আগামীকাল থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই দাম ছিল ১ লাখ ২৪ হাজার টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৫৭৮ টাকা বেড়ে আগামীকাল থেকে দাঁড়াবে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই মানের সোনার ভরির দাম ছিল ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দাম বাড়ছে ২ হাজার ২০৫ টাকা। তাতে এই সোনার ভরি দাঁড়াবে ৮৯ হাজার ২১৮ টাকা। আজ শনিবার পর্যন্ত দেশজুড়ে সোনার দোকানে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৮৭ হাজার ১৩ টাকা।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯