ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুরআন তিলাওয়াতে সিজদা করার নিয়ম

ধর্ম |

(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১১:১৭ পূর্বাহ্ন

banglahour

হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত-তিনি বলেন, রাসূলুল্লাহ (সা,) নামাজে কুরআন তেলাওয়াত করতেন। যখনই কোনো সেজদার আয়াতে পৌঁছতেন,তখন তাকবির বলে সোজা সেজদায় চলে যেতেন।  আমরাও তার সঙ্গে সেজদায় চলে যেতাম। (সুনানু আবি-দাউদ-১৪১৩)

নামাজে হোক বা নামাজের বাহিরে হোক, সর্বমোট ১৪টি আয়াতে তিলাওয়াত করার পর সেজদা করা ওয়াজিব হয়। এ ওয়াজিব ছেড়ে দিলে বান্দা অবশ্যই গোনাহগার হবে।

পুরো কুরআন শরিফের তেলাওয়াত শেষ করে একবারে বা এক বৈঠকে-১৪টি সিজদা আদায় করাও জায়েজ হবে। তবে তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আদায় করাটাই উত্তম।

আপনি যদি নামাজের বাহিরে তিলাওয়াত করে থাকেন। তবে হিসাব করে যতটি তিলাওয়াতে সেজদা চলে গেছে ততটি তিলাওয়াতে সেজদা আদায় করে নিবেন।

আর যদি নামাজের ভেতরে তেলাওয়াত করে থাকেন,এবং তিলাওয়াতে সেজদা পড়ার পর তিন আয়াতকে অতিক্রম না করে বরং এর ভেতরেই নামাজের রুকু করে সেজদায় চলে যান। তাহলে বিনা নিয়তে নামাজের সেজদার সঙ্গে আপনার উপর ওয়াজিব হয়ে যাওয়া তিলাওয়াতে সেজদা আদায় হয়ে গেছে।

যেমন ফাতাওয়ায়ে শামীতে বর্ণিত রয়েছে- নামাজে আয়াতে সেজদা তিলাওয়াত করার পর সঙ্গে সঙ্গে নামাজের রুকু করে সেজদায় চলে গেলে বিনা নিয়তে নামাজের সেজদার সঙ্গে তিলাওয়াতে সেজদা আদায় হয়ে যাবে। (ফাতাওয়ায়ে শামী-২/১১২)

তিলাওয়াতের সিজদার সময় দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া এবং সিজদা করে আবার দাঁড়িয়ে যাওয়া উভয়টিই মুস্তাহাব। তাই একাধিক তিলাওয়াতের সিজদা আদায় করতে চাইলেও এভাবেই করা উচিত। তবে বসে বসে সিজদা করলেও সিজদা আদায় হয়ে যাবে। আর তিলাওয়াতের সিজদার জন্য তাকবির অর্থাৎ আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া সুন্নত।

সূত্র: মুসান্নাফ ইবনে আবি শাইবা ৩/৩৮৩ হা: ৪২০৮; আলবাহরুর রায়েক ২/১২৬; হাশিয়াতুত্তাহতাবী আলালমারারকী ২৬০; আদ্দুররুল মুখতার ২/১০৭

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম