ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সারা দেশে বৃষ্টি,সতর্কতা জারি করা হয়েছে চার সমুদ্রবন্দরে

অন্যান্য | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩৩ পূর্বাহ্ন

banglahour

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বুধবার বিকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। এর ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালেও বৃষ্টি হচ্ছে রাজধানীতে। সতর্কতা জারি করা হয়েছে দেশের চার সমুদ্রবন্দরে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শুধু রাজধানীতেই বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। আগামীকালের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী দু–তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

মধ্য আশ্বিনের ভারি বৃষ্টিতে বুধবার রাতে ডুবেছে রাজধানীর জিকাতলা, ধানমন্ডি, আরামবাগ, গ্রিন রোডসহ অনেক সড়কে পানি জমেছে। পথচারীরা জানান, টানা প্রায় ৩ ঘণ্টা বৃষ্টির কারণে অনেক সড়ক থেকে পানি নামতে দেরি হয়। এতে সড়কে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। মহাসড়কে বাস, সিএনজে, ট্রাক দাড়িয়ে থাকতে দেখা যায়।

আবহাওয়ার এক সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম