ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাণিজ্য ঘাটতি কমেছে ১০ শতাংশ

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৯ অক্টোবর ২০২৪, বুধবার, ৬:০৯ অপরাহ্ন

banglahour

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯০ মিলিয়ন ডলার বা প্রায় ১০ শতাংশ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল তিন দশমিক শূন্য চার বিলিয়ন ডলার।

বাণিজ্য ঘাটতি কমার কারণ আমদানি খরচ কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি বেড়ে যাওয়া।

চলতি অর্থবছরের দুই মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেড়ে সাত দশমিক ১৬ বিলিয়ন ডলার হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আমদানি খরচ আগের বছরের একই সময়ের তুলনায় এক দশমিক দুই শতাংশ কমে নয় দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আমদানি খরচের ভারসাম্যের আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো গত দুই মাসে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় দেশের চলতি হিসাব ইতিবাচক হয়েছে

গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলতি হিসাবের উদ্বৃত্ত ১১১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১০ মিলিয়ন ডলার।

তবে আর্থিক হিসাব নেতিবাচক রয়ে গেছে। জুলাই-আগস্টে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। এটি আগের বছরের একই সময়ে ছিল এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম