বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেটের এক ভরির সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা, যা পূর্বের তুলনায় সর্বোচ্চ ২,৬১৩ টাকা বৃদ্ধি।
শনিবার (১৯ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং রোববার (২০ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
এটি উল্লেখযোগ্য যে, এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল, ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৬০ টাকা। তবে ওই মাসেই টানা চার দফা সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
