ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রবাস | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৫৩ অপরাহ্ন

banglahour

মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মো. আলাল উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।


বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মো. আলাল উদ্দিন (২৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে।


মো. আলাল উদ্দিনের ছোট ভাই মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মাস আগে জীবিকার তাগিদে মো. আলাল উদ্দিন (২৮) মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল আলালের প্রবাসজীবন। বুধবার দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলাল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সেখান থেকে আলালের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম