ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ দুই মাস বাড়ানোয় প্রবাসীদের স্বস্তি

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৯ পূর্বাহ্ন

banglahour

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শেখ ফয়সলের বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার হাজীপাড়া গ্রামে। সাড়ে ছয় বছর আগে ভিজিট ভিসায় আমিরাত এসেছিলেন, তারপর ভিসা জটিলতায় আর দেশে ফিরতে পারেননি।


দৈনিক ৩০ দিরহাম বেতনে গাড়ির পেইন্টারের কাজ দিয়ে ফয়সল শুরু করেন কর্মজীবন। এই কয় বছরে কাজ শিখে তিনি এখন পাক্কা রঙের কারিগর। অবৈধ অভিবাসীদের জন্য আমিরাত সরকার ঘোষিত সাম্প্রতিক সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে তিনি এখন বৈধ।

ওয়ার্ক পারমিট ও আইডি হাতে এসে গেছে। এক লাফে তার বেতন বেড়ে হয়েছে ৩ হাজার ৩০০ দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ দশ হাজার। শারজা ৪ নাম্বার সানাইয়ার আল ফুতেইমের কাছে একটি মোটর ওয়ার্কশপে রঙমিস্ত্রির কাজ করছেন ফয়সল। অনেক খুশি তিনি, বাড়ি থেকে ঘুরে আসার স্বপ্ন ঝিলিক দিচ্ছে তার দুচোখে।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ঘোষণা করেছে যে ইউএই ভিসা অ্যামনেস্টি প্রোগ্রামের মেয়াদ আরো ২ মাসের জন্য বাড়ানো হয়েছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গত ২ মাসে, বিশেষ করে অক্টোবর মাস জুড়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস, দুবাই কনস্যুলেট, ইমিগ্রেশন সেন্টার, তাসহিল বা আমের সেন্টারে সাধারণ ক্ষমার সুযোগ নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের ভিড় ছিল।


তবে দূতাবাস জানায়, সাধারণ ক্ষমার সুযোগ নিতে যারা এসেছেন তাদের ৯৫ শতাংশই বৈধ হতে আগ্রহ প্রকাশ করেছেন। বাকি ৫ শতাংশ দেশে ফিরতে চান।


এই কর্মসূচি দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসী নাগরিকদের মধ্যে আশা ও উদ্দীপনার সঞ্চার করে। সাধারণ ক্ষমার মেয়াদে তারা কোনো জেল জরিমানা ছাড়াই দেশে চলে যেতে বা তাদের ভিসাকে রেসিডেন্স ভিসায় রূপান্তর করার সুযোগ পান।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯