ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালয়েশিয়ায় মানবপাচার দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারে বাংলাদেশের অনুরোধ

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ২:১৩ অপরাহ্ন

banglahour

মালয়েশিয়ায় বসবাসকারী দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে প্রত্যর্পণের জন্য দেশটির সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশের পুলিশ সংস্থা। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ ও মানবপাচারের অভিযোগ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

২৪ অক্টোবর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন- আমিনুল ইসলাম ও রুহুল আমিন। ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ও তাদের শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

চিঠিটির একটি অনুলিপি যাচাই করেছে ব্লুমবার্গ। তবে অভিযুক্তদের আটক করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। দুদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি আদান-প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশে জন্মগ্রহণকারী আমিনুল ইসলাম এক দশক আগে মালয়েশিয়ার নাগরিকত্ব পান। তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে, আমিনুলের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯