ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আকুর মাধ্যমে ১৫০ কোটি ডলার আমদানির দায় পরিশোধ, রিজার্ভ নেমে ১,৮৪৫ কোটি ডলারে

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ২:২০ অপরাহ্ন

banglahour

ঢাকা: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে আমদানির দায় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের দায় পরিশোধের পর গত সোমবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমন্বয় করা হয়। ফলে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১ হাজার ৮৪৫ কোটি ডলারে নেমে এসেছে। একই সঙ্গে গ্রস রিজার্ভও ২ হাজার ৪২০ কোটি ডলারে নেমেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার কোটি ৮০ লাখ ডলার। আকুর দায় পরিশোধের পর তা ১ হাজার ৮৪৫ কোটি ডলারে কমে যায়। বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৫৭৩ কোটি ডলার, যা সোমবার ২ হাজার ৪২০ কোটি ডলারে নেমে আসে।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, রপ্তানি আয় ও বৈদেশিক অনুদান প্রবাহ বাড়ায় চলতি মাসের মধ্যেই রিজার্ভ আবার ২ হাজার কোটি ডলার ছাড়াতে পারে। জানুয়ারির আগে আর বড় কোনো দেনা শোধ করতে হবে না, ফলে রিজার্ভে স্থিতিশীলতা আসবে। জানুয়ারির প্রথম সপ্তাহে নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর দায় শোধ করা হবে।

আকুর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দুই মাসের বাকিতে আমদানি-রপ্তানি বাণিজ্য চলে। নিয়ম অনুযায়ী প্রতি দুই মাসে একবার কেন্দ্রীয় ব্যাংকগুলো পরস্পরের দেনা সমন্বয় করে। বাংলাদেশ আকুর দেশগুলো থেকে আমদানি বেশি করে এবং রপ্তানি কম, ফলে প্রতি কিস্তিতে বাংলাদেশকে দেনা শোধ করতে হয়।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯