ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডেঙ্গুতে দেশে ভয়াবহ পরিস্থিতি, একদিনে ১০ জনের মৃত্যু

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। ৯ নভেম্বরের পর আবারও একদিনে চলতি বছরের সর্বোচ্চ ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। একই সময়ে আরও ৮৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত চলতি বছরে ৪৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, যার মধ্যে অক্টোবর মাসে মারা যান ১৩৫ জন। মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ হাজার ৭১২ জন, এর মধ্যে পুরুষদের সংখ্যা বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ২৩ নভেম্বর সন্ধ্যায় পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালে ৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও বরিশাল বিভাগে ১৪৪ জন, ঢাকা বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যান এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম