ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাট্যজগতে তানিয়া বৃষ্টির সাফল্যের ধারাবাহিকতা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:০০ অপরাহ্ন

banglahour

বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি প্রতিদিন শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সময়ের সেরা নির্মাতাদের সঙ্গে কাজ করছেন এই প্রতিভাবান শিল্পী। গত এক মাসে তার অভিনীত ছয়টি নতুন নাটক ইউটিউবে প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

তানিয়ার অভিনীত আলোচিত নাটকগুলো হলো মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’, জুবায়ের ইবনে বকরের ‘আনিস সাহেব’‘পুতুলের ঘর’, ইশতিয়াক আহমেদের ‘ফিরে এসো অনিন্দিতা’, মিতুল খানের ‘মরতে মরতে বেঁচে গেলাম’ এবং রিপন রহমানের ‘ব্রেকআপ বাবু’। প্রতিটি নাটকেই তার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। নির্মাতারা বলছেন, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ দক্ষতার জন্য তানিয়া তাদের কাছে বিশ্বস্ত একটি নাম।

নাটকগুলো নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘সর্বশেষ নাটকটির জন্য প্রথম দিন থেকেই দারুণ সাড়া পাচ্ছি। অন্য পাঁচটি নাটকের জন্যও দর্শকদের থেকে ভালোবাসা মিলছে। প্রতিটি নাটকের গল্প আলাদা, যা দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে। আমি কৃতজ্ঞ পরিচালক, প্রযোজক এবং সহকর্মীদের প্রতি। দর্শকদের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’

তানিয়ার জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করতে শিগগিরই এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে তার অভিনীত নাটক ‘ডিসকো বুয়া’। এটি শহীদ উন নবী পরিচালিত ধারাবাহিক ‘মুসিবত আনলিমিটেড’-এর একটি পর্ব।

তানিয়া বৃষ্টির ধারাবাহিক সাফল্য এবং অভিনয় দক্ষতা তাকে বর্তমান নাট্যজগতের অন্যতম উজ্জ্বল মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম