ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধর্মের ভিত্তিতে কোনো অধিকার ভাগাভাগি হতে পারে না; জামাত আমির

ধর্ম | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৯:৫৪ অপরাহ্ন

banglahour

ধর্মের ভিত্তিতে কোনো অধিকার ভাগাভাগি হতে পারে না। বাংলাদেশে সবার অধিকার সমান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের সেনপাড়া চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন।

জামায়াতের আমীর বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস কর। তবে মাঝেমাঝে কিছু হুতুম পেঁচা ঢুকে অশান্তি তৈরি করে। জামায়াত ন্যায় বিচার ও বৈষম্যহীন দেশ গড়তে চায়। এমন এক বাংলাদেশ চায় যেখানে মসজিদ, গির্জা ও মন্দির পাহারা দিতে হবে না।

এর আগে, কাফরুল পশ্চিম থানা জামায়াতে ইসলামী আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে মৃত্যু উপেক্ষা করে ছাত্র জনতা আন্দোলন করে বিজয়ী হয়েছে। অর্জিত এই এই জয় রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমীর।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম