ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কানাডায়‘প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৫০ পূর্বাহ্ন

banglahour

কানাডার টরন্টোতে ‘প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের জন্য ‘বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া’ নিয়ে প্রবন্ধ রচনা করেন স্নেহাশিস রায়।

প্রবন্ধটির উপর প্রাসঙ্গিক আলোচনা করেন টিটো খন্দকার, আমিনুর রহমান সোহেল ও শওগাত আলী সাগর।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাজ্জাদ আলী। সেমিনারের যৌথ আয়োজক বাংলা টেলিভিশন কানাডা ও বাংলা ২৪ কানাডা। অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রবন্ধটি পাঠ করে শোনান মানজু মান আরা।

মূল প্রবন্ধে স্নেহাশিস রায় মুসলিম জনগোষ্ঠী-প্রধান বাংলাদেশে পাশ্চাত্য-ধাঁচের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প হিসাবে একটি মডারেট ইসলামী আদলের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। আলোচকরা প্রবন্ধের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক-ঘটনাবলী নিয়ে উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাব দেন প্রবন্ধকার ও আলোচকরা।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বটি ছিল সেমিনারের প্রাণবন্ত অংশ। কানায় কানায় পূর্ণ অডিটরিয়ামে উপস্থিত দর্শকরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করেন। প্রবন্ধকার ও আলোচকরা আন্তরিকতার সাথে প্রতিটি প্রশ্নের জবাব দেন। প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন সাজ্জাদ আলী।

টরন্টোর অ্যালবার্ট ক্যাম্পবেল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের সার্বিক তত্ত্বাবধান, স্থির চিত্র ও শব্দযন্ত্র নিয়ন্ত্রণ করেছেন সজীব চৌধুরী। ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন দোলন তালুকদার, আরিয়ান হক ও আমির সুমন। ভিডিও চিত্রধারণ নির্দেশনায় ছিলেন অষ্টিন কিম। আর ক্যামেরা অপারেট করেছেন স্নিগ্ধা চৌধুরী ও অমৃতা রায়। চন্দন পাল সেমিনার সংশ্লিষ্ট কম্পিউটার অপারেশনের দায়িত্বে ছিলেন।

সেমিনারের শুরুতে বাংলা টেলিভিশন কানাডা প্রযোজিত ‘৪৭ থেকে ৭১’ শিরোনামের একটি ডকুমেন্ট্রি দেখানো হয়। কানাডা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। সেমিনারটি সফল করে তোলার জন্য প্রবন্ধকার, আলোচক ও দর্শকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলা ২৪ কানাডা ও বাংলা টেলিভিশন কানাডা।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯