ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ জানুয়ারি ২০২৫, বুধবার, ৯:০০ পূর্বাহ্ন

banglahour

সংযুক্ত আরব আমিরাতে চার মাসব্যাপী সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে। আভাস মিলেছে দীর্ঘ প্রতীক্ষিত বন্ধ থাকা ভিসার দুয়ার খোলার। ভিসা চালু হওয়ার খবরে বাংলাদেশি শ্রমবাজারে নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


০১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার দুমাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। পরবর্তীতে এই সুযোগ দুই মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিনা জেল-জরিমানায় দেশত্যাগ কিংবা আমিরাতে তাদের অবস্থান বৈধকরণের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। এবারের সাধারণ ক্ষমার সুযোগে প্রত্যাশা অনুযায়ী অবৈধ প্রবাসীরা দেশত্যাগ না করলেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বৈধ হয়েছেন বলে মনে করছেন দূতাবাস কর্মকর্তারা।

আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান, গত চার মাসে দেশত্যাগ করার জন্য মাত্র ৪১৮ জন ট্রাভেল পাস সংগ্রহ করলেও স্পন্সর খুঁজে কেবল আবুধাবীতে বৈধ হয়েছেন আনুমানিক ২০ হাজার রেমিট্যান্স যোদ্ধা।


দূতাবাসের কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) সাইফুল ইসলাম জানান, সাধারণ ক্ষমার মেয়াদের সময়সীমার প্রতি দৃষ্টি রেখে সরকার বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের পাসপোর্ট প্রেরণের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। গত চার মাসে দূতাবাস থেকে পাসপোর্ট ইস্যু হয়েছে ১৯ হাজার ৭৪৮টি।

 

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯