ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকার ২০ পয়েন্টে বিক্রি হবে ন্যায্যমূল্যের ‍ডিম-মুরগি

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ জানুয়ারি ২০২৫, শনিবার, ৬:৪৭ অপরাহ্ন

banglahour

দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। ১২ জানুয়ারি থেকে রাজধানীর ২০ পয়েন্টে বিক্রি হবে এসব ডিম ও মুরগি।

শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতারা। 

বিপিএর সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘আসন্ন রমজানকে সামনে রেখে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০ পয়েন্টে এবং পর্যায়ক্রমে ১০০ পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির কার্যক্রম শুরু হতে যাচ্ছে’।

এই কার্যক্রমে বিপিএর সাপ্লাই চেইনে দক্ষ ব্যক্তি ও উদ্যোক্তা যুক্ত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এতে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কিছু স্মার্ট শিক্ষার্থী। যারা কৃষি খাত এবং ভোক্তা-উৎপাদকের স্বার্থ নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের দক্ষতা এবং উদ্যমের মাধ্যমে এই উদ্যোগটি আরও কার্যকরী হবে। যা দেশের কৃষি খাতের উন্নতি এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নকে ত্বরান্বিত করবে’। 

বিপিএর সভাপতি এ সময় অভিযোগ করে বলেন, ‘প্রতিবছর করপোরেট কোম্পানিগুলো ফিড ও মুরগির বাচ্চা বিক্রি করে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা আয় করছে। বাজারের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকায় কমছে না ডিম-মুরগির দাম। ফলে ভাঙা যাচ্ছে না সিন্ডিকেট’।

সুমন হাওলাদার বলেন, ‘বিশ্ববাজারে ফিডের দাম কমেছে কিন্তু দেশের বাজারে কমছে না। তাই মুরগির দামে প্রভাব পড়ছে’।

এ সময় তিনি সরকারের নীতি নির্ধারণী বৈঠকে প্রান্তিক খামারিদের রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত খামারিদের পক্ষে বলা হয়, রমজান উপলক্ষে প্রান্তিক খামারিরা ডিম ও মুরগির দাম সহনীয় রাখতে সরকারকে সহযোগিতা করতে চান তারা। 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯