ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কখন নির্বাচন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৬:২৮ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে কখন নির্বাচন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি।

 

গোয়েন লুইস বলেন, কোন সময়ে নির্বাচন হবে এটা বাংলাদেশ সরকার ও এ দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।


তিনি বলেন, জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ, কীভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় জাতিসংঘের অ‍্যাসেসমেন্ট টিম, নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে।


গো‌য়েন লুইস আরও বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম