ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সালাউদ্দিন চৌধুরী সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের সাক্ষাৎ

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৫:০০ অপরাহ্ন

banglahour

ঢাকা: স্টাইলিশ গার্মেন্টস চেয়ারম্যান ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্রদের সদ্য কেন্দ্রীয় অনুমোদিত কমিটির সদস্যরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সালাউদ্দিন চৌধুরীর বাসভবনে সাক্ষাৎ করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্রদের অভিনন্দন জানিয়ে ৫ আগস্টের পর পরই শিল্প কারখানা পরিদর্শনে যাওয়ায় ও বিভিন্ন শ্রমিক আন্দোলনের ইস্যুতে সহায়তা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি অর্থনীতি রক্ষায় সকলকে মনোযোগী হওয়ার কথা বলেন এই ব্যবসায়ী।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন করেছিলেন উল্লেখ করে সালাউদ্দিন চৌধুরী বলেন, আমরা কখনও কোন অন্যায়ের পক্ষে ছিলাম না। দেশের ও কমিউনিটির কল্যাণে স্বার্থহীনভাবে আমরা সকল সরকারের সাথে কাজ করি।

এসময় ছাত্ররা শীঘ্রই অর্থনীতি বাঁচাতে কেন্দ্রীয়ভাবে আলাপ আলোচনা করে এ শিল্পকে বাঁচাতে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯