ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:২৪ অপরাহ্ন

banglahour

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা শূন্য ৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮০ পয়সা। অর্থাৎ মুনাফা দ্বিগুণের বেশি হয়েছে।

সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও মুনাফা বেড়েছে এনভয় টেক্সটাইলের। জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা; আগের বছরের একই সময়ে যেখানে আয় হয়েছিল ১ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ এ ক্ষেত্রেও কোম্পানিটির মুনাফা হয়েছে দ্বিগুণের বেশি।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এনভয় টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জুলাই-ডিসেম্বর সময় এনভয় টেক্সটাইলের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ ছিল ৮৬ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৩ টাকা ৫১ পয়সা, ২০২৪ সালের ৩০ জুন যা ছিল ৫১ টাকা ৯৩ পয়সা।

 

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা বেড়েছে এনভয় টেক্সটাইল লিমিটেডের। ওই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ইপিএস হয় ১ টাকা ৫১ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৬৫ পয়সা আয় হয়েছিল তাদের। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে প্রায় ১৩২ শতাংশ বেশি।

গত এক বছরে এনভয় টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৫০ টাকা ১০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৩০ টাকা ৭০ পয়সা।

২০২৪ সালের জন্য এনভয় টেক্সটাইল ২০ শতাংশ, ২০২৩ সালের জন্য ১৫ শতাংশ, ২০২২ সালের জন্য ১৫ শতাংশ, ২০২১ সালের জন্য ১০ শতাংশ, ২০২০ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এর আগে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্টক বোনাসও দিয়েছে এনভয় টেক্সটাইল। ২০১২ সালে তারা স্টক বোনাস দিয়েছে ৫ শতাংশ, ২০১৩ সালে দিয়েছে ৩ শতাংশ, ২০১৪ সালে ৩ শতাংশ, ২০১৫ সালে ৫ শতাংশ, ২০১৬ সালে ৩ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ ও ২০১৮ সালে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এনভয় টেক্সটাইল।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯