ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি-জামায়াতকে প্রতিহত করা দেশপ্রেমের বড় পরিচয়- নিক্সন চৌধুরী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ জানুয়ারি ২০২৩, রবিবার, ৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৩ অপরাহ্ন

banglahour

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বলেছেন, শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে যুবলীগ আজ মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছে। দুর্যোগ-দুর্বিপাকে যুবলীগ মানুষের পাশে দাঁড়ায়; আজকের এই শীতবস্ত্র বিতরণ তার উজ্জ্বল দৃষ্টান্ত। যুবলীগ যখন মানুষের পাশে দাঁড়াই, বিএনপি-জামাত তখন দেশধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। ওদেরকে প্রতিহত করা মানে দেশপ্রেমের বড় পরিচয় দেয়া। 

আজ রবিবার (১৫ জানুয়ারী) দুপুর ১২ টায় নীলফামারি শেখ কামাল স্টেডিয়াম মাঠে, দুপুর ২ টায় পঞ্চগড়ের দেবিগঞ্জে, বিকাল ৩.৩০ টায় পঞ্চগড় জেলার সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে এবং বিকাল ৫ টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্পটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী আরো বলেন, আসুন, দেশ বাঁচাতে, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে, সর্বোপরি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করতে আবারও রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতায় আনি, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাই।

বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণকালে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বিশ্বাস মুতিউর রহমান বাদশা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র সদস্য জয়দেব নন্দী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র সদস্য সাদ্দাম হোসেন পাভেল প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম