ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আয়নাঘরের চির অবসান চান মিজানুর রহমান আজহারী

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

banglahour

নিজস্ব প্রতিবেদক: আলোচিত আয়নাঘরের চির অবসান চেয়েছেন তরুণ আলেম ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আজহারী লেখেন, “আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।”

আয়নাঘর কী?
বিরোধী মতের নেতাকর্মীদের গুম ও নির্যাতনের জন্য ব্যবহৃত গোপন স্থাপনার নাম ‘আয়নাঘর’। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এসব স্থানে অসংখ্য মানুষকে আটকে রেখে নির্মম নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর এসব আয়নাঘরের ভয়াবহতা প্রকাশ্যে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার জানান, সারাদেশে অন্তত ৮০০টির বেশি আয়নাঘরের সন্ধান মিলেছে এবং এগুলো তদন্তাধীন রয়েছে।

এদিন ড. ইউনূস বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন। তদন্ত শেষে এসব স্থাপনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯