ঢাকা, রবিবার: ক্রেডিট ভাগাভাগি নিয়ে রাজনীতি করা জুলাই অভ্যুত্থানে শহিদদের অসম্মান করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, "এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না। অনেকের মত ও পরামর্শ একসঙ্গে করেই পলিসি নির্ধারণ করা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে, অন্যদের উপেক্ষা করে, তারা বোকা ছাড়া কিছুই না। জুলাই ছিল জালেমের বিপক্ষে সব মজলুমের সম্মিলিত প্রয়াস।”
তিনি আরও বলেন, "সত্য ইতিহাস জানা জরুরি। তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না।"
উল্লেখ্য, সম্প্রতি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্ক দেখা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
