ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশের বাজারে গুগল টিভি

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন

banglahour

টেলিভিশনের দুনিয়ায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট টিভির চাহিদা বেড়েই চলেছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাপানের স্বনামধন্য ব্র্যান্ড তোশিবার গুগল টিভি।

রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বেস্ট ইলেক্ট্রনিক্স ঘোষণা দেয়, এখন থেকে তাদের প্রতিটি শোরুমে তোশিবার এ অত্যাধুনিক টিভিগুলো পাওয়া যাবে। 

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, ‘২০১৩ সাল থেকে আমরা তোশিবার পণ্য বাজারজাত করছি। এর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও অত্যাধুনিক প্রযুক্তি আমাদের ক্রেতাদের আস্থা অর্জন করেছে।’

তোশিবার এই স্মার্ট গুগল টিভি তৈরিতে সহায়তা করছে বাংলাদেশের অন্যতম আধুনিক টিভি ফ্যাক্টরি র্যাঙ্কন ইলেক্ট্রনিক্স। র্যাঙ্কনের ডিভিশনাল ডিরেক্টর ঈয়ামিন শরীফ চৌধুরী জানান, ‘আমরা নিশ্চিত করতে চাই আন্তর্জাতিক মানের পণ্য, যাতে দেশীয় ক্রেতারা সহজে বিশ্বমানের অভিজ্ঞতা পান।’

এ যৌথ উদ্যোগের ফলে গ্রাহকরা শুধু আধুনিক টিভি-ই নয়, পাচ্ছেন টেকসই, দৃষ্টিনন্দন এবং সাশ্রয়ী দামে একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি অভিজ্ঞতা, যা নিঃসন্দেহে বাংলাদেশের স্মার্ট টিভি জগতে একটি বড় সংযোজন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯