ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গরমে মৌসুমি সবজির উপরই ভরসা

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:২২ পূর্বাহ্ন

banglahour

গরমের তীব্রতা পাল্লা দিয়ে বাড়ছে। সঙ্গে বাড়ছে অসুস্থতা। হুট করে আসা এই গরমে কারও হজমের সমস্যা হচ্ছে, কেউ ভুগছেন পেটের পীড়ায়। এসব সমস্যা থেকে সহজ উত্তরণ হতে পারে খাদ্য তালিকায় বদল। ভারী ও রেড মিট খাবার পরিহার সবজি খেলে উপশম হতে পারে।

চিকিৎসক ও পুষ্টিবিদরা গরমের মৌসুমি সবজির উপরই ভরসা রাখছেন। গরমে কোন কোন সবজি খেলে থাকবেন ঠান্ডা ও চাঙ্গা—পুষ্টিবিদের পরামর্শে তা জানিয়েছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

ঝিঙে: এই সবজিটি মূলত গরমকালেই পাওয়া যায়। গরমে ঝিঙে দিয়ে ছোট মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। এই সবজিটিতে প্রচুর মাত্রায় ফাইবার ও জলীয় উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে।

শশা: শশা সবসময়ই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর মধ্যে যে সিলিকা নামক উপাদান থাকে তা শরীরকে ডিটক্স করে ত্বক ভালো রাখতে সাহায্য করে।

চালকুমড়া: এই সবজি খানিকটা লাউয়ের মতোই আমাদের শরীরকে শীতল রাখে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে শরীরে জলের ঘটতি মেটায়।

চিচিঙ্গা: সবজিটি গরমকালে মেলে। এটি গরমে তাপজনিত ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে পারে।

ঢ্যাঁড়স: গরমের এই সবজি ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত গরমে শরীরকে শীতল রাখে সঙ্গে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম