ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র দিল পুনাক

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৩ অপরাহ্ন

banglahour

গাজীপুর: অসহায় মানুষের কথা ভেবে এ শীতে আবারো শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী আজ (২৬ জানুয়ারি) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানাধীন অলিম্পিয়া স্কুল মাঠে অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম, জিএমপি পুনাক সভানেত্রী এবং কেন্দ্রীয় পুনাকের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, ১৯৮৬ সালে শুরু হয়ে পুনাক আজ অনেক স্বাবলম্বী। নিজস্ব কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছে পুনাক। পুনাক বিনামূল্যে চোখের চিকিৎসা, ফ্রি মেডিকেল ক্যাম্প, জনসচেতনামূলক র‍্যালি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।

উল্লেখ্য, পুনাক গত ১২  জানুয়ারি ঢাকা জেলাধীন দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায়ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এর আগে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পুনাক কার্যালয় উদ্বোধন করেন। 

জিএমপি পুনাক সভানেত্রী এম এস সারমিন আক্তার এবং কেন্দ্রীয় পুনাকের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম