ঢাকা, ২৮ জুন ২০২৬, রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইরানের হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে বিমান-যুদ্ধজাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মতামত | মতামত ডেস্ক

(১ বছর আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:১৮ অপরাহ্ন

banglahour

দোহার প্রতিবেদন, ১৯ জুন — ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, খবর আরব নিউজের।

এই পদক্ষেপ এমন সময় এলো, যখন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পরিষ্কার করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরাইল এই হামলা চালানোর বিষয়ে আগ্রহী, যুক্তরাষ্ট্র এতে কতটা অংশ নেবে তা অনিশ্চিত।

কাতারে নিরাপত্তা সতর্কতা জারি

বৃহস্পতিবার কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করে জানায়, দূতাবাসকর্মীদের সাময়িকভাবে আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রবেশ সীমিত করা হয়েছে। মরুভূমির মধ্যে অবস্থিত এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে বড় সামরিক স্থাপনা।

সতর্কবার্তায় কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও বাড়তি সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

বিমান ও জাহাজ নিরাপদ স্থানে স্থানান্তর

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানান, মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক সরঞ্জামকে সম্ভাব্য আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া। এক কর্মকর্তা বলেন, “আল-উদেইদ ঘাঁটির যেসব বিমান যথাযথ সুরক্ষার আওতায় ছিল না, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।”

এছাড়া বাহরাইনের একটি বন্দর থেকেও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ সরানো হয়েছে। এই বন্দরে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি রয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ ইঙ্গিত দেয় যে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও চরমে উঠছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

মতামত থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯