দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ জন।শনিবার (৫ জুলাই), স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে জানানো হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আর ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৩ জনে।স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সচেতন থাকার এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
