ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইএমএফ ঋণের ৪৯ হাজার ৩৫০ কোটি টাকার প্রথম কিস্তি পেল বাংলাদেশ

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ৪৭৬.১৭ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ। প্রতি ডলার ১০৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৯ হাজার ৩৫০ কোটি টাকা। আইএমএফের ডলার যুক্ত হওয়ার ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৯ কোটি ডলারে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: মেজবাউল হক । তিনি বলেন, ঋণের এ অর্থ পাওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে ৩২.৬৯ বিলিয়ন ডলারে।

ঋণের বাকি অর্থ পাওয়া যাবে তিন বছরে অর্থাৎ ছয়টি সমান কিস্তিতে ৩৬ মাসে। এসব কিস্তির পরিমাণ ৭০ কোটি ৪০ লাখ ডলার করে।

এর আগে আইএমএফ জানিয়েছে, সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ দেওয়া হবে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকি ব্যয় কমিয়ে আনা, আর্থিক খাত সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি, ঋণ খেলাপি কমিয়ে আনা এবং রফতানি বহুমুখীকরণ এবং রেমিটেন্স আয় বাড়ানোর মতো পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম