ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জনগণের কাছে জবাবদিহি মূলক সরকার গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইসলামী আন্দোলনের

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৮:৫৮ অপরাহ্ন

banglahour

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও জবাবদিহি মূলক সরকার গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় সিলেট আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ আহ্বান জানানো হয়।সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি। তিনি বলেন, জবাবদিহিতার অভাবেই দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হয়। তাই জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদের অবসান ঘটবে এবং একটি জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠা পাবে। সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব নযীর আহমদ। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমীন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মুফতী আবু তাহের মিসবাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, মহানগর সভাপতি জাকির হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী ও মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে হলে দলমতের ঊর্ধ্বে উঠে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জনতার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯