ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভাঙ্গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ৭:৪০ অপরাহ্ন

banglahour

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাকর্মীদের ওপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটির ভাঙ্গা উপজেলা শাখা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে যশোর-খুলনা-ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে তারা। এতে উভয় দিকে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ভাঙ্গা উপজেলা নাগরিক কমিটির সমন্বয়ক মো. আশরাফ হোসেন বলেন গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা নিরাপদে ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা সড়ক অবরোধ চালিয়ে যাব। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান বিকেল সাড়ে ৪টা থেকে সড়কে অবস্থান নেয়া হয়। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনগুলো চলাচলে বাধা দেওয়া হয়নি।ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। অবরোধ চলাকালে ভাঙ্গা হাইওয়েতে যাত্রীবাহী ও মালবাহী বহু যান আটকে পড়ে। তবে প্রশাসনের আশ্বাসে এবং চলমান আলোচনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯