আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ের জন্য ঢাকায় ১৯ জুলাই আয়োজিত জাতীয় সমাবেশ সফল করতে দিনাজপুরের হিলিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা জামায়াতের উদ্যোগে হিলি চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান এবং জাতীয় সমাবেশে সফল অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
