ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাভারে ড্যাব ঢাকা জেলার চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য | শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৫:৪০ অপরাহ্ন

banglahour

সাভারের এনাম মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা জেলার চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ সভায় ড্যাবের আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. আসাদুল্লাহ দুলাল।

মতবিনিময় সভায় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. হারুন অর রশীদ বলেন, “আমরা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছি। স্বাধীনভাবে কথা বলতে পারিনি। স্বৈরাচারী সরকার আমাদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। আমরা যারা এখানে আছি, সবাই কম-বেশি সেই নির্যাতনের ভুক্তভোগী।” তিনি আগামি ড্যাব নির্বাচনে তার নেতৃত্বাধীন প্যানেলের জন্য চিকিৎসকদের সমর্থন কামনা করেন।

ড্যাব ঢাকা জেলার সাধারণ সম্পাদক ডা. আসাদুল্লাহ দুলাল বলেন, “এই সংগঠন আগামীতে আরও কার্যকর ভূমিকা রাখবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারী সরকার আমাদেরকে মামলা ও হয়রানির মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করেছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মেডিকেলের ডা. মনিরুল ইসলাম, ডা. রাফি, ডা. জাহাঙ্গীরসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম