ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী : খুলনায় শ্রমিকদলের বিক্ষোভে শফিকুল আলম তুহিন

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:২২ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় খুলনা মহানগর শ্রমিকদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার এবং জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী শফিকুল আলম তুহিন বলেন, "তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। তাঁর নেতৃত্বেই এ দেশের গণতন্ত্র বাঁচবে, মানুষের অধিকার ফিরবে।"

তিনি বলেন, "তারেক রহমানকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করে অপপ্রচারের ধোঁয়া সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত কথাবার্তা সহ্য করা হবে না।"

তুহিন আরও বলেন, "বিগত ১৬ বছরে বিএনপির নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে, সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই জুলাই-আগস্টের আন্দোলন সফল হবে। বিভিন্ন ইসলামি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহানুভূতিতেই রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের প্রতি সত্যিকার দরদ যদি কারও থাকে, তা বিএনপির মধ্যেই আছে।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটছে, মানুষ এখন তাদেরও চিনে ফেলেছে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব—যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মজিবর রহমান। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মসুদ পারভেজ বাবু, শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, আবু বক্কার সিদ্দিক, সৈয়দ আনোয়ার হোসেন, সরদার আরব আলী, কাজী শহীদুল ইসলাম, এবং জি এম মাহাবুবুর রহমান প্রমুখ।

এর আগে নতুন রেল স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মহানগরের আওতাধীন বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯