ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমরা চাই কোরআনের শাসন শহীদি মৃত্যু খুলনায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৪৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,আমরা অনেক শাসন আমল দেখেছি—সেগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা চাই কোরআনের শাসন, চাই শহীদি মৃত্যু।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পথসভায় তিনি আরও বলেন,জালিম শাসকের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি—আল্লাহ যেন সবাইকে শহীদের মর্যাদা দান করেন।সাম্প্রতিক রাজধানী উত্তরা এলাকায় বিমান প্রশিক্ষণ দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে জামায়াত আমীর বলেন,বিমানে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।এর আগে সকাল সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। পরে মরহুমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। পথসভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জি. এম. আখতারুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯