ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনী সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান দেশকে অস্থিতিশীল করছে

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০০ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও পুনরুত্থানচক্রান্ত জাতিকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের উসকে দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে খুলনার খানজাহান আলী থানায় জামায়াতে ইসলামীর অফিস প্রাঙ্গণে ফুলতলা-ডুমুরিয়া নির্বাচনী এলাকা কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।তিনি বলেন, জাতি যখন বিমান দুর্ঘটনায় শোকে নিস্তব্ধ, তখন একটি নন-ইস্যুকে ইস্যু বানিয়ে রাজধানীজুড়ে সহিংসতা ছড়ানোর অপপ্রয়াস সরকারের নিয়ন্ত্রণেই চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এসব অপচেষ্টা দমন করা। সরকারকে এই বিষয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব নিতে হবে।

পরওয়ার আরও বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসনের পরিবর্তে এখন শোষণ, দমন-পীড়নের রাজনীতি চলছে। বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ আজ বিকল্প শক্তির সন্ধানে, এবং সেই বিকল্প জামায়াতই হতে পারে।

সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচনী আসন কমিটির আহ্বায়ক মুন্সী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের নির্বাচন বিভাগের তত্ত্বাবধায়ক মাস্টার শফিকুল আলম। পরিচালনা করেন অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মুন্সী মইনুল ইসলাম, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, আশরাফুল আলম, হাফেজ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, আবু ইউসুফ ফকির, মাওলানা মোক্তার হোসেন, অধ্যাপক আব্দুল আলিম মোল্যা, ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো প্রমুখ।অধ্যাপক পরওয়ার বলেন, “সৎ, আদর্শিক ও জবাবদিহিমূলক নেতৃত্বই দেশকে রক্ষা করতে পারে। তাই দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন চালু করতে হবে। এতে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, সন্ত্রাস ও সহিংসতা বন্ধ হবে।তিনি আশা প্রকাশ করেন, দাঁড়িপাল্লার বিজয় হলে ইনশাআল্লাহ দেশে ইনসাফ, ন্যায়বিচার ও আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯