ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি চলবে না: আমীর খসরু মাহমুদ চৌধুরী

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ জুলাই ২০২৫, বুধবার, ৭:২৪ অপরাহ্ন

banglahour

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, তেমনি দেশের অর্থনীতিতেও মুক্ত অর্থনীতির সুযোগ নিশ্চিত করতে চান। তিনি বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক ও মুক্ত রাখতে হবে; যেখানে ব্যুরোক্রেসি বা দখলদারি কোনোভাবেই সহ্যযোগ্য নয়।

আজ বুধবার (২৩ জুলাই) ময়মনসিংহ নগরীর একটি হোটেলে ‘বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষ যেন অর্থনীতির সুফল পায় এবং সাধারণ পরিবারের ছেলে-মেয়েদের জন্য ব্যবসায় সমান সুযোগ নিশ্চিত করা হবে। অর্থনীতিতে ‘লেভেল ফিল্ড’ থাকা জরুরি, যাতে সবাই অবাধে ব্যবসা-বাণিজ্যে অংশ নিতে পারে।

সম্মেলনের সমন্বয়ক মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার চেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ বক্তব্য রাখেন। এ সময় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতিতে মুক্ত সুযোগ ও গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে জোর দিয়ে বলেন, কোনো দখলদারি বা জটিলতা এই ক্ষেত্রে স্থান পাবে না। সাধারণ জনগণের জন্য ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম