ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সম্পর্ক ও বিয়ে নিয়ে খোলামেলা জয়া আহসান

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ৬:০২ অপরাহ্ন

banglahour

ঈদের তাণ্ডবউৎসব–এর পর কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ডিয়ার মাপুতুলনাচের ইতিকথা। সিনেমার প্রচারে কলকাতার ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস–কে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো দীর্ঘদিনের সম্পর্কে থাকার কথা খোলাখুলি জানালেন এই অভিনেত্রী।

জয়া বলেন, তাঁর জীবনে বিশেষ একজন আছেন, যিনি চলচ্চিত্রজগতের কেউ নন। তাঁরা বহু বছর ধরে একসঙ্গে আছেন এবং ভালো বন্ধু হিসেবেই সম্পর্ক শুরু হয়েছিল। সঙ্গী শান্ত স্বভাবের হওয়ায় জয়ার কাছে তিনি প্রিয়।

বিয়ে নিয়ে জয়া বলেন, এখনই সিদ্ধান্ত নেননি। বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে শ্রদ্ধা করলেও তাঁর মনে এক ধরনের ভীতি কাজ করে, যা হয়তো অতীত অভিজ্ঞতার প্রভাব।

তিনি আরও জানান, কিছু নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলছে, তবে আপাতত বিস্তারিত বলতে চান না।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম