ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

খেলা | ইমরান খান রাজবাড়ী, প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

banglahour

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতির আয়োজনে উপজেলার আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার এর সভাপতিত্বে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি কালুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী শেখ, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী প্রমূখ বক্তব্য রাখেন।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ম্যাচে রাইপুর কে.এস.এম একাডেমীকে ৪-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম