প্রতিটি স্পন্দনই জীবন, এখনই প্রদক্ষেপ নিন, জীবন বাঁচান" এ শ্লোগানে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ফরিদপুরে পালিত হলো বিশ্ব হার্ট দিবস।
সোমবার সকালে ফরিদপুর ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে র্যালীটি আরম্ভ হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর হল রুমে হৃদরোগ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ বদরুদ্দোজা, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম মিয়া।
ফরিদপুর হার্ট ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক মিফিজ ইমাম মিলন এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন ডাঃ প্রফেসর শেখ ইউনুস আলী, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান মোঃ আরিফ, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অধ্যাপক শেখ আব্দস সামাদ।
সভায় বক্তারা বলেন, হৃদরোগ জনিত কারনে বিশ্বে প্রতি বছর ২ কোটি ও বাংলাদেশে পৌণে ৩ কোটি মানুষ মারা যায়। হৃদরোগ থেকে মুক্ত থাকতে হলে খাদ্যাভাসে পরিবর্তন ও স্বাস্থ্য সচেতন হতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
