ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোলাপগঞ্জে ড. এনামুল হকের গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে —ড. এনামুল হক চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১০ মাস আগে) ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১০:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৭ অপরাহ্ন

banglahour

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শুধু বিএনপি নয়, গোটা জাতির জন্য বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আওয়ামী শাসন রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশকে পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে জনগণকে।

তিনি বলেন, “নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখতে জনগণকে জাগ্রত করতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ তারেক রহমানই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। সিলেট-৬ আসন হবে উন্নয়নের রোল মডেল।”

শুক্রবার (৩ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে খয়রুগঞ্জ জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য দোয়া প্রার্থনা করেন।

পরে স্থানীয় তাইবা কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, স্থানীয় সরকার বিষয়ক মামুনুর রশীদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম মামুন আহমদ, সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন।

বিকেলে ড. এনামুল হক অসুস্থ ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকসেদ আহমদকে বাড়িতে গিয়ে এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সহ-সভাপতি সাইদ আহমদকে দেখে তাদের সুস্থতা কামনা করেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম