ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় টাইফয়েড টিকাদান বিষয়ক সংবাদ সম্মেলন

স্বাস্থ্য | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১০ মাস আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ২:৪৯ অপরাহ্ন

banglahour

কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
রোববার সকালে  কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন টিকাদানের বিষয়ে  মূল উপস্থাপনা তুলে ধরেন ডব্লিউএইচওর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার এসআইএমও ডাঃ সুবল চন্দ্র সাহা। সংবাদ সম্মেলনে  কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ আলী নুর বশির টিকাদান নিয়ে কুমিল্লা জেলার টিকাদান নিয়ে নির্দেশনা মূলক বক্তব্যে সার্বিক চিত্র তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ৯ মাস বয়স থেকে ১৫ বছরের শিশু পর্যন্ত এ টিকা খাওয়ানো হবে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম চলবে। তার আগে টিকার দেয়ার ক্ষেত্রে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। কুমিল্লা জেলায় ১৬ লাখ শিশুকে এ টিকা খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। এরই মধ্যে  ১২ লাখ ১৮ হাজার ২৫০ জন রেজিষ্ট্রেশন করেছে। লক্ষমাত্রার ৭৬ দশমিক ৮১ ভাগ রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম