রাজধানীর মিরপুরে জুলাই–আগস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা এস এম সায়েমকে ফাঁসাতে প্রশাসনের একটি প্রভাবশালী মহল ও আওয়ামী দোসরদের একটি সংগঠিত গ্রুপ মরিয়া হয়ে উঠেছে—এমন অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, জুলাই–আগস্ট আন্দোলনের সময় ও পরবর্তী দিনগুলোতে এস এম সায়েম ছিলেন রাজপথে সক্রিয় মুখ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ, প্রশাসনের অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে তিনি সবসময়ই টার্গেটে ছিলেন। সাম্প্রতিক সময়ে একটি মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় ও সমাজে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এস এম সায়েমের নেতৃত্বে তরুণ সমাজের মধ্যে আন্দোলনের নতুন জোয়ার তৈরি হয়েছিল, যা সরকারের অনুগত মহলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণেই একটি প্রভাবশালী গোষ্ঠী এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।
জানা গেছে, প্রশাসনের কিছু পক্ষ ও আওয়ামী ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি একজোট হয়ে সোশ্যাল মিডিয়া ও স্থানীয়ভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারী হিসেবে প্রচার করছে। অথচ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এস এম সায়েমের ঘনিষ্ঠ একজন সহযোদ্ধা বলেন,
সায়েম ভাইকে ভয় পায় ওরা, কারণ উনি নির্ভয়ে সত্য বলেন। তাকে ফাঁসাতে নানা অপচেষ্টা চলছে, কিন্তু মানুষ সব জানে।”
নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এস এম সায়েম বলেন, আমি মনে করি সংবাদমাধ্যম সমাজের দর্পণ তারা যদি ইচ্ছাকৃতভাবে কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায় সেক্ষেত্রে আমাদের আসলে কিছু করার থাকে না। এখন যা হচ্ছে তা সবই আওয়ামী দোসরদের তৈরি করা ন্যারেটিভ ও অপপ্রচারের অংশ। আমি সবসময় চাই মিরপুর-১ স্বাধীন বাংলা মার্কেট বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যটা প্রকাশ পাক। আর আমার অনুরোধ থাকবে সংবাদমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করার।
এদিকে স্থানীয় সাধারণ মানুষ বলছেন, এস এম সায়েমের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা ও অপপ্রচার বন্ধ করতে হবে। অন্যথায় তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।এস এম সায়েমের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত প্রশাসনের কিছু পক্ষ ও আওয়ামী দোসরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
রাজপথের অকুতোভয় তরুণ নেতা এস এম সায়েম আজ নিজেই মিথ্যা মামলার আসামি। অথচ মানুষ বলছে—যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, তাকেই আজ অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
