চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ১২ অক্টোবর) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (স্হানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা তাসলিমা নাসরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.আওলিয়ার রহমান, সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন জানান,জেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৪৭ জন। আউটরীচ ৮৯৬টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্রে জেলার ৯২২টি বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করা ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। এ টিকাদান কাজে ৩৪১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং প্রথম সারির ১১৮ জন তত্ত্বাবধায়ক সহায়তা করবেন। চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলা ও ৪টি পৌরসভা এবং ইউনিয়নে টিকাদান ক্যাম্পেইন চলবে বলে তিনি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
