কিশোরগঞ্জে ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জনের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে ।
আজ রবিবার সকালে সরূযু বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সিভিল সার্জন অভিজিত শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ।
এ সময় উপস্থিত ছিলেন , পুলিশ সুপার মো: হাছান চৌধুরীসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা । জেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন। রেজিস্ট্রেশন করা ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। জেলার ১৩ টি উপজেলা ,পৌরসভা এবং ইউনিয়নে টিকাদান ক্যাম্পেইন চলবে বলে জানায় সিভিল সার্জন অফিস ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
