ঢাকা, ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিনকে এমপি প্রার্থী করার দাবিতে সংবাদ সম্মেলন

রাজনীতি | কিশোরগঞ্জ প্রতিনিধি

(৮ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ বিএনপি থেকে এমপি পদে মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হোসেনপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিন।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম মবিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে হোসেনপুরে বিএনপির রাজনীতি করে আসছি। দুঃসময়ে দলের পাশে ছিলাম এবং তৃণমূলের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে কিশোরগঞ্জ-১ আসনে (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) মনোনয়ন দেয়, তাহলে দলীয় প্রার্থী হিসেবে জনগণের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।”

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,  ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মী উপস্থিত ছিলেন

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯