দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্-এর সমর্থনে সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের উদ্যোগে এক 'মহা সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯/১১/২০২৫) দুপুর ২.৩০ ঘটিকায় শেখরনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি জননেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।
সনাতনী সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ ভক্ত সেবাসংঘ, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি এবং আলী আজগর এন্ড আব্দুল্লাহ্ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী।
বক্তারা বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে শেখ মোঃ আব্দুল্লাহ্-কে সমর্থন জানিয়েছে। প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং শেখ মোঃ আব্দুল্লাহ্ নির্বাচিত হলে তিনি মুন্সীগঞ্জ-১ আসনে সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবেন। প্রধান বক্তা শেখ মোঃ আব্দুল্লাহ্ সনাতনী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে একটি বিশাল মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
