ঢাকা, ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্ট-নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

স্বাস্থ্য | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(৪ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, ৭:১১ অপরাহ্ন

banglahour

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং নার্সিং-মিডওয়াইফদের কর্মবিরতি ও মানববন্ধনের কারণে রবিবার সকাল জুড়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে পৃথক ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

সকালে ৯টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্মবিরতি পালন করে। একই সময়ে চত্বরে দাড়িয়ে তারা বেতন গ্রেড বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচিতে অংশ নেন-মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. ওমর ফারুক, নাজমুল ইসলাম (ফিজিওথেরাপি) মুকুল কুমার সাহা (রেডিওলজি), মোছা. ছালমা আক্তার (ডেন্টাল) ফার্মাসিস্ট ইউসুফ আলী, আল-আমীন, শামীমা আক্তারসহ অনেকে।

অন্যদিকে ১০টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তারা। ৪৮ বছরের ইতিহাস-ঐতিহ্যের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয় এ কর্মসূচিতে। উপস্থিত ছিলেন সুপারভাইজার মমতাজ বেগম, এসএসএন মাহবুব আলম, দিলুয়ারা বেগম, বশির, ওয়ার্ড ইনচার্জ লতিফা সুলতানা ও মিডওয়াইফ নূরী জান্নাতসহ অনেকে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন। প্রয়োজনে সম্পূর্ণ শাটডাউন ঘোষণারও হুশিয়ারি দেন তারা।

কর্মবিরতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। ল্যাব ও অন্যান্য কক্ষের সামনে দীর্ঘ লাইন। খালি পেটে অনেকক্ষণ দাড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের। কেউ কেউ পরীক্ষার জন্য বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হন।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯