ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

রাজনীতি | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৫:৩৬ অপরাহ্ন

banglahour

 সাবেক প্রধান মন্ত্রী  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  ভৈরবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ভৈরব প্রেসক্লাবের আয়োজনে আজ সোমবার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান।   এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন,বিগত সরকার আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে তাকে রাজনীতি  থেকে সরাতে। শুধু তাই নয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে স্লো- পয়জন দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে । স্লো- পয়জন শরীরে ঢুকে বিভিন্ন রোগ শরীরে বাসা বেধেছে। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাই তার সুস্থতার জন্য তিনি দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুল হক জাবেদ  বিএনপির সহ- সভাপতি  রিয়াজ মারুকী শাহিন, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক  ও সাবেক ভিপি  সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর,  উপজেলা যুব দলের সদস্য সচিব আল মামুন,পৌর যুব দলের আহবায়ক হানিফ মাহমুদ, উপজেলা  শ্রমিক দলের আহবায়ক আদিলুজ্জামান দুলাল,  সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ সাংবাদিকরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  ভৈরব বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা আক্তার হোসেন ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম