ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী সাঈদ উদ্দিন খান জাভেদের নেতৃত্বে গণমিছিল

রাজনীতি | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি

(৭ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮:৩২ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দলীয় মনোনীত এমপি প্রার্থী সাঈদ উদ্দিন খান জাবেদের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন স্তরের মানুষের ঢল নামে।

আজ বুধবার বাঞ্ছারামপুর সদরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন,
“আজকের এই সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করেছে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী বিজয় হবে বলে সবাই আশাবাদী।”

আজ বুধবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর ওপারে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার  বিশ্বনন্দি ফেরিঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী, সাদামনের মানুষ সাঈদ উদ্দিন খান জাবেদে নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। 
পদযাত্রাটি বাঞ্ছারামপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের মাওলাগঞ্জ বাজার মাঠে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সামছুল হক সুমন, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাশনগরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য
অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতি শেখ সাদীবিন আব্দুল মজিদ, মাওলানা নূরউদ্দিন, বাঞ্ছারামপুর মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়েরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহজালাল, পৌর শাখার সভাপতি হাফেজ কারী মোহাম্মদ আশরাফ আলী, মাওলানা তাওহীদুল ইসলাম জাহাঙ্গীর, মোহাম্মদ মোশারফ হোসেন,  মাওলানা আব্দুল কাইয়ুম ও আরো অনেকে।

সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ সহ আরো অনেকে।  

সবার একটিই চাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী যেন সকলের পাশে থেকে সকলের শুখে দুঃখে কাজ করতে পারে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯